প্রিন্ট এর তারিখ : ২১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬
পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম, প্রতি ব্যারেল ১১১ ডলার ছাড়াল
শামিমা লিয়া, আন্তর্জাতিক ডেস্ক এডিটর ||
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পাল্টাপাল্টি হামলা এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও বিশ্ববাজারে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়ে গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ক্রুড অয়েলের দাম ১১১ মার্কিন ডলার অতিক্রম করেছে। ইরানের বার্তা সংস্থা 'ফার্স'-এর বরাতে জানা যায়, বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে মাইনে আঘাত লেগে দুটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা বাজারকে আরও অস্থির করে তুলেছে।প্রতিবেদন অনুযায়ী, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, যুক্তরাষ্ট্রের উসকানিমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকলে বিশ্ব তেল কোম্পানিগুলোকে আরও চড়া মূল্য দিতে হবে। এছাড়া হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের একটি 'এমকিউ-৯' ড্রোন ভূপাতিত করার খবরও পাওয়া গেছে। রাশিয়া ও ইউক্রেনের একে অপরের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোয় হামলা এবং হরমুজ প্রণালিতে মুক্ত জাহাজ চলাচলে বাধা তৈরি হওয়ায় বৈশ্বিক তেলের বাজার ও বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।সূত্র: আল-জাজিরা
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল