প্রিন্ট এর তারিখ : ২০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
সুমাইয়া জাবির , ন্যাশনাল ডেস্ক এডিটর ||
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি।মঙ্গলবার (২০ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভা থেকে তাঁর বিদায় নিশ্চিত করেছে। ইশরাকের পদত্যাগের ফলে বর্তমানে সরকারের প্রতিমন্ত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে, এবং প্রধানমন্ত্রীসহ পূর্ণ মন্ত্রী রয়েছেন ২৭ জন।প্রধানমন্ত্রী তারেক রহমানের আট মাসের সরকারে এর আগে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এবং তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন পদত্যাগ করেছিলেন। উল্লেখ্য, গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে প্রকাশ্যে ‘মাদকবিরোধী অভিযান’ চালিয়ে ব্যাপক বিতর্কের মুখে পড়েন ইশরাক হোসেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে গত রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক এবং সন্ধ্যায় লিখিত পদত্যাগপত্র জমা দেন।সূত্র: মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন ও জাতীয় প্রেসক্লাব সংবাদ সম্মেলন
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল