প্রিন্ট এর তারিখ : ১৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬
বিশ্বের সবচেয়ে দামি আলোচিত স্মার্টফোন ‘ফ্যালকন সুপারনোভা আইফোন ৬ পিঙ্ক ডায়মন্ড’, যার মূল্য প্রায় ৬০০ কোটি টাকা
প্রযুক্তি ডেক্স ||
দামি স্মার্টফোনের বাজারে আইফোন বা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ মডেলগুলোর পাশাপাশি বিলাসবহুল ফোনের দুনিয়ায় ভিন্ন এক অবস্থান রয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, প্রযুক্তি দুনিয়ায় বহুল আলোচিত বিশ্বের সবচেয়ে দামি এই স্মার্টফোনটির নাম ‘ফ্যালকন সুপারনোভা আইফোন ৬ পিঙ্ক ডায়মন্ড’। ফোনটির প্রচারিত মূল্য প্রায় ৪ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার বা ৪৮.৫ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০০ কোটি টাকার সমান। যদিও এই দামে ফোনটি বাস্তবে বিক্রি হয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।আইফোন ৬-এর আদলে তৈরি এই বিলাসবহুল ডিভাইসটির প্রযুক্তিগত সক্ষমতা বর্তমান প্রজন্মের স্মার্টফোনের সমতুল্য না হলেও এর পেছনে রয়েছে সোনা, রোজ গোল্ড, প্ল্যাটিনাম এবং একটি বড় গোলাপি হীরার মতো দুর্লভ উপাদানের ব্যবহার। মূলত আধুনিক প্রযুক্তির চেয়ে বিরল উপাদান, এক্সক্লুসিভ নকশা এবং বিলাসবহুল ব্র্যান্ডিংয়ের কারণেই এর দাম আকাশচুম্বী হয়েছে। অতি ধনী ব্যক্তি ও শৌখিন সংগ্রাহকরাই এ ধরনের বিলাসবহুল পণ্যের মূল ক্রেতা, যেখানে কার্যকারিতার চেয়ে বিলাসিতা ও বিশেষত্বই প্রধান হয়ে ওঠে।সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও প্রযুক্তি বিষয়ক প্রতিবেদন
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল