প্রিন্ট এর তারিখ : ১৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬
জলজ আগুন
হিরামনি দাস , কবি ||
এ কোন অন্ধকার?এ কোন প্রজ্ঞাময়ী স্রোত?জলের আগুনে পুড়িয়ে,শ্রাবণ হাওয়ায়সৃজিছ আনন্দ লোক।পাষন্ড; মায়াভরা অভিমান নিয়েদূর উৎসব মাঝেকেন দ্বৈততায় হেঁটে চল একাকী?ঘুণে ধরা বসন্তের জালে,শ্রাবণে হারালেপ্রিয়মুখ খুঁজে পাবে কি?জীবনের প্রান্তে, সব হারিয়ে নিঃশেষেএকবার এ চোখে ও দৃষ্টি রেখো-ফিরিয়ে দেব সবকিশোরী সে সময়আলোর জোনাকি।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল