প্রিন্ট এর তারিখ : ১৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে মোট প্রাণহানি ১২০১
হেলথ ডেক্স ||
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম ও উপসর্গ মিলিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০১ জনে; যার মধ্যে নিশ্চিতভাবে হামে ১০৪ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ঢাকা বিভাগে ২ জন মারা গেছেন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে আরও ১ হাজার ৩৪২ জন রোগী ভর্তি হয়েছেন।গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তির মধ্যে ঢাকা বিভাগে ৫৮৭ জন, চট্টগ্রামে ২৯২ জন, সিলেটে ১৩৬ জন, বরিশালে ১২৩ জন, খুলনায় ৭৩ জন, ময়মনসিংহে ৬৯ জন, রাজশাহীতে ৪০ জন এবং রংপুর বিভাগে ২২ জন চিকিৎসা নিতে আসেন। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা ২ লাখ ১৪ হাজার ৫৫১ জনে পৌঁছেছে; যার মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ১৫৭ জন। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ১ লাখ ৯০ হাজার ৬৬৩ জন রোগীর মধ্যে ১ লাখ ৮৩ হাজার ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) নিয়মিত হেলথ বুলেটিন
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল