প্রিন্ট এর তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
জন্ম ও জন্মভূমির কাছে নতজানু
শিপ্রা পাল, কবি ও শিক্ষক ||
এখানে আমার কিছু ঋণ আছে, এখানে আমার অনেক বোঝার অধিকার বারবার চাই, প্রতিবার একটি শব্দে আটকে যাওয়া মাঘের শেষে পলাশ শিমুল, আগুন ঝরা ৮ই ফাগুনযতো-ই বলো ফিরে তাকানো ঠিক নয়, কিন্তু অতীতটা কখনো বড়ই প্রয়োজন।প্রতিটি অক্ষরে আমার মুক্তি, প্রতিটি উচ্চারণে আমাদের বেঁচে থাকামাটির দিকে একবার তাকাও, সেখানে শুধু শানকি ভরা ভাতে সোহাগের বর্ণবাহান্ন এখন সবার জানালা গলিয়ে রোদ্দুর আলো ওই শোনো, আযানের ধ্বনিতে নামাজী কুয়াশার সেতু। শুধু তোমাকে ভালোবাসি বলে সব সয়ে যাই, সব মেনে নেই বারংবার নদী জানে না কী পেলো কী হারালো, তবুও সে মঞ্জীল হাতড়ে বেড়ায়মৃত সৈনিকের রক্তে রাঙানো শহীদ মিনার, জন্ম ও জন্মভূমির কাছে নতজানু আমার বাংলা।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল