প্রিন্ট এর তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
সৌদি আরবে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুর মৃত্যু, প্রযুক্তিগত ত্রুটির দাবি জোটের
শামিমা লিয়া, আন্তর্জাতিক ডেস্ক এডিটর ||
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান অঞ্চলে প্রযুক্তিগত ত্রুটির কারণে একটি এএইচ-৬আই (AH-6i) রিকনেসান্স সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্র সদস্য নিহত হয়েছেন। রবিবার এক সরকারি বিবৃতিতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সৌদি ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রশিক্ষণ বা পর্যবেক্ষণ এলাকায় হেলিকপ্টারটি দুর্ঘটনাকবলিত হয়। সাম্প্রতিক সময়ে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহী ও সৌদি জোটের মধ্যকার চলমান উত্তেজনায় সীমান্তঘেঁষা নাজরান অঞ্চলটি অত্যন্ত সংবেদনশীল অবস্থানে রয়েছে। ইয়েমেনের হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে দাবি করেন যে তাঁরা সীমান্ত এলাকায় হামলায় জড়িত একটি সৌদি অ্যাপাচি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছেন। তবে এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে প্রত্যাখ্যান করেছেন জেনারেল আল-মালিকি। এক্সে সারিবদ্ধ অ্যাপাচি হেলিকপ্টারের ছবি দিয়ে তিনি হুঁশিয়ারি জানান যে হেলিকপ্টারগুলো বহাল তবিয়তেই রয়েছে এবং দ্রুতই যুদ্ধক্ষেত্রে শত্রুর মুখোমুখি হবে। সূত্র: সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের প্রেস বিজ্ঞপ্তি ও এক্স বারাত
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল