প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনা ভ্যাটসহ ২২৮,০৩১ টাকা, রুপার ভরি ৪,১৯৯ টাকা
বিজনেস ডেক্স ||
দেশের বাজারে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকায়। একই সাথে ২২ ক্যারেটের ভালো মানের রুপার গহনার প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ৪ হাজার ১৯৯ টাকা। দেশে সোনা ও রুপার বাজার দর নির্ধারণকারী একমাত্র নিবন্ধিত প্রতিষ্ঠান বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংস্থাটি গত ১৩ অক্টোবর সকাল ১০টা থেকে সোনার ও রুপার গহনার এই নতুন মূল্য সমন্বয় কার্যকর করেছে। বাজুস জানিয়েছে, নতুন মূল্য সংশোধন ঘোষণা না করা পর্যন্ত সারাদেশে এই নির্ধারিত দরেই সোনা ও রুপা কেনাবেচা পরিচালিত হবে।সোনার বর্তমান বাজারদর (ভ্যাটসহ):২২ ক্যারেট (ভালো মানের): প্রতি ভরি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা।২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা।১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা।সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।রুপার বর্তমান বাজারদর:২২ ক্যারেট: প্রতি ভরি ৪ হাজার ১৯৯ টাকা।২১ ক্যারেট: প্রতি ভরি ৩ হাজার ৯৬৬ টাকা।১৮ ক্যারেট: প্রতি ভরি ৩ হাজার ৪৪১ টাকা।সনাতন পদ্ধতি: প্রতি ভরি ২ লাখ ৬২৪ টাকা।গহনা ব্যবসায়ীরা জানান, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং স্থানীয় পাকা সোনার দর পরিবর্তনের ওপর ভিত্তি করেই মূলত দেশীয় বাজারে সোনা ও রুপার গহনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।স্টাফ রিপোর্টারসূত্র: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল