প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
এ কেমন প্রেম তোমার
ফাতেমা জুঁই, কবি ||
ক্ষণিকের ভালোবাসায় জড়িয়েঅমর্ত্যে ভাসাও তুমিএ কেমন প্রেম তোমার!জোয়ার ফুরিয়ে গেলেভাটায় ছেড়ে যাওএ কেমন প্রেম তোমার!অবিনশ্বর প্রেম নিয়েপ্রলয়ঙ্কারী খেলায় মত্ত হওএ কেমন প্রেম তোমার!দু'হাতে পলিমাটি নিয়েভালোবাসার মুর্তি গড়োএ কেমন প্রেম তোমার!বেহিসেবী সমীকরণ এঁকেগোলকধাঁধায় বেঁধে রাখোএ কেমন প্রেম তোমার?ভুলোক দ্যুলোক ভেদ করেনিয়ে যাও অসীম শূণ্যতায়এ কেমন প্রেম তোমার!
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল