প্রিন্ট এর তারিখ : ১৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
এ এক নতুন যাত্রা!
অনিতা পাণ্ডে, কবি ||
এ এক নতুন যাত্রা নতুন উন্মোচন। এ এক নতুন ক্যানভাস!এ এক নতুন অধ্যায়ের পরিহাস! এ এক নতুন জীবনের মোড়!ইচ্ছে হলেই মনের খেয়াল খুশি মতোদিতে পারবোনা দৌড়!পড়েছি রিং হার্ট এর ব্লকে,ভবিষ্যৎ জানে কতদূর যেতে পারবো জীবনের বাঁকে। সবকিছুতেই হরেকরকম বাঁধা, আসলে জীবনটা, গোলকধাঁধা!নিয়মের শিকল বাঁধা আষ্টেপৃষ্টে, সহজ, সরল, বৈরীতার আবরণে মোড়ানো জীবনের পদপৃষ্ঠে।একটু ব্যতিক্রম করলেই হুলিয়া জারি। নিয়মশৃঙ্খলায় আবদ্ধ থাকা, উপাদেয়তে ভরা রকমারি। দম ফুরালেই ফুস!জীবন হবে বেহুশ। এমন কেনো হবে?পৃথিবীতে আনলে কেনো তবে?সুস্থতে,স্বস্তিতে বেঁচে থাকার চাই প্রেরণা। স্রষ্টা,এনেছো'ই যখন ধরায়, পূর্ণোদ্দমে স্বইচ্ছায় বেঁচে থাকার করি প্রর্থনা।অটল বিশ্বাস দিতে ভুলো না।বড়বাগ, আজমত গার্মেন্টস, মিরপুর ২,ঢাকা।১৪-১০-২০২৬।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল