প্রিন্ট এর তারিখ : ১৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
কাজের প্রস্তাবে শারীরিক সম্পর্কের শর্ত ও প্রাক্তনের নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
বিনোদন ডেস্ক ||
কাজের প্রস্তাব দেওয়ার নামে অনৈতিক শারীরিক সম্পর্কের শর্ত (কাস্টিং কাউচ) দেওয়ার তীব্র অভিযোগ তুলেছেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর। একই সঙ্গে অতীতের এক প্রেমের সম্পর্কে থাকাকালীন মারাত্মক মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হওয়ার বিভীষিকাময় অভিজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। সম্প্রতি একটি বিনোদনমূলক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিকের সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন নীতি টেলর। তিনি জানান, দক্ষিণী চলচ্চিত্রে অভিনয় করার সময় তিনি প্রথম এমন অভিশপ্ত পরিস্থিতির মুখোমুখি হন। সে সময় তিনি কেবল দুটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।ঘটনার স্মৃতিচারণা করে নীতি বলেন, "আমি তখন দক্ষিণী চলচ্চিত্রে কাজ শুরু করেছি, মাত্র দুটি সিনেমা শেষ করেছি। আমার প্রথম সিনেমার পরিচালক পরবর্তীতে আমাকে নতুন আরেকটি প্রজেক্টের প্রস্তাব দেন। কিন্তু তিনি ফোনে সরাসরি শর্ত দেন যে, এবার কেন্দ্রীয় চরিত্রে কাজ পেতে হলে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে হবে।" পরিচালকের এমন আকস্মিক ও অনৈতিক প্রস্তাবে চরম হতবাক হয়ে পড়েন নীতি। তাৎক্ষণিকভাবে কোনো উপায় না দেখে তিনি ফোন কেটে দেন এবং ওই পরিচালকের নম্বর ব্লক করে দেন। পরবর্তীতে কান্নায় ভেঙে পড়ে পুরো বিষয়টি নিজের মাকে জানান তিনি। ওই পরিচালককে বয়োজ্যেষ্ঠ উল্লেখ করে অভিনেত্রী ক্ষোভের সাথে জানান, তিনি কখনো কল্পনাও করেননি যে ওই পরিচালক তাঁর কাছে এমন নোংরা দাবি বসে থাকবেন।শুধু কর্মজীবনের অনৈতিক প্রস্তাবই নয়, ব্যক্তিগত জীবনের চরম নির্যাতনের কাহিনিও ব্যক্ত করেছেন এই অভিনেত্রী। প্রাক্তনের হাতে নির্যাতনের শিকার হওয়ার কথা তুলে ধরে তিনি জানান, সেই প্রেমে পড়ার মূল্য হিসেবে তাঁকে মানসিক ও শারীরিক সহিংসতার মধ্য দিয়ে যেতে হয়েছিল।নীতি জানান, এক রাতে প্রাক্তনের জন্মদিনের অনুষ্ঠানে কোনো কারণ ছাড়াই হঠাৎ সেই তরুণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তাঁকে সজোরে চড় মারে। একপর্যায়ে সিগারেটের ছ্যাঁকা দিয়ে তাঁর শরীর পুড়িয়ে দেওয়া হয়। সেই রাতেই তিনি ওই বিষাক্ত সম্পর্ক ভেঙে বেরিয়ে আসার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।দীর্ঘদিন পর নিজের অতীত জীবনের এসব ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে রীতিমতো আবেগাপ্লুত হয়ে পড়েন নীতি টেলর। তাঁর এই সাহসী বক্তব্য গ্ল্যামার দুনিয়ায় কাজের সুযোগের নামে কাস্টিং কাউচ এবং ব্যক্তিগত সম্পর্কে নির্যাতনের মতো সংবেদনশীল বিষয়গুলোকে আবারও নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল