প্রিন্ট এর তারিখ : ১১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর লোগো উন্মোচন: ২৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয় পর্যায়ের মেগা ক্রীড়া আসর
স্পোর্টস ডেস্ক ||
দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, তরুণ প্রজন্মকে মাঠমুখী করা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটি পেশাদার ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে নতুন এক যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি)। এবিজির চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের সুযোগ্য নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছে বহু প্রতীক্ষিত ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর লোগো। এর মধ্য দিয়ে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়াঙ্গনে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো। দেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া এই মেগা আসরে রাতের ফ্লাডলাইটের আলোয় একই সঙ্গে জমজমাট ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আগামী ২৫ অক্টোবর থেকে বসুন্ধরা আবাসিক এলাকার আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ‘এবিজি স্পোর্টস সিটি’তে এই টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। এতে দেশের শীর্ষস্থানীয় ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট ও ফুটবলের পৃথক ২০টি দল শিরোপা জয়ের লড়াইয়ে অংশ নেবে।টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১০টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হলো—আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB), নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (IUB), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB), সোনারগাঁও ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (UIU), ফেয়ারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব স্কলার্স এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এবিজি চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের পৃষ্ঠপোষকতায় দেশের ক্রীড়া অবকাঠামোর আধুনিকায়ন এবং তরুণদের জন্য আন্তর্জাতিক মানের ক্রীড়া পরিবেশ সৃষ্টির ধারাবাহিকতায় এই টুর্নামেন্টকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বসুন্ধরা কিংসের আন্তর্জাতিক সাফল্য এবং এবিজি স্পোর্টস সিটি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে যে অগ্রযাত্রার সূচনা হয়েছে, ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ সেই প্রচেষ্টাকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আরও সুদূরপ্রসারী করবে।টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনাকে সামনে রেখে শনিবার রাতে এবিজির চেয়ারম্যানের বাসভবনে এক বর্ণাঢ্য ‘ক্যাপ্টেনস মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির ডিরেক্টর ইমরুল হাসান, অ্যাডভাইজার বিদ্যুৎ কুমার ভৌমিক, টি স্পোর্টসের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসভির উল ইসলাম, অপারেশন্স ম্যানেজার সালমান হাসান এবং ইকরাম হোসেন রাফি। এ ছাড়াও টুর্নামেন্টে অংশ নেওয়া ক্রিকেট ও ফুটবলের ২০টি দলের অধিনায়ক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানে যোগ দেন।তরুণদের পেশাদার ক্রীড়া চর্চায় আরও বেশি উৎসাহিত করতে এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এ আকর্ষণীয় প্রাইজমানি ঘোষণা করা হয়েছে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ১০ লাখ টাকা এবং রানার্স-আপ দল পাবে ৫ লাখ টাকা প্রাইজমানি। এমন আকর্ষণীয় পুরস্কার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উদ্দীপনা তৈরি করেছে। প্রতিযোগিতামূলক এই পরিবেশের মধ্য দিয়ে আগামী দিনে জাতীয় দলের জন্য মানসম্মত ও প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন দলের অধিনায়কেরা জানান, এমন পেশাদার পরিবেশে নিজেদের মেধা ও ক্রীড়ানৈপুণ্য প্রদর্শনের সুযোগ পাওয়া তাঁদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তাঁরা মনে করেন, এবিজি চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের গতিশীল নেতৃত্বে এ ধরনের নান্দনিক উদ্যোগ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া সংস্কৃতিকে আরও বেগবান করবে এবং দেশের ক্রীড়া জগতের ভবিষ্যৎ তারকা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাবে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল