প্রিন্ট এর তারিখ : ১১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
আটক থেকে মুক্ত হয়ে মোদিকে তীব্র আক্রমণ সিজেপি আহ্বায়ক অভিজিৎ দীপকের: ‘প্রধানমন্ত্রী হিসেবে তিনি ভারতের জন্য লজ্জা’
শামিমা লিয়া, আন্তর্জাতিক ডেস্ক এডিটর ||
দিল্লি পুলিশের হাতে আটক হওয়ার পর আদালত থেকে মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজিৎ দীপকে। প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে তিনি বলেছেন, "প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য লজ্জার।" রবিবার (১১ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে নিজের এমন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন সিজেপি প্রধান।পোস্টে অভিজিৎ দীপকে লেখেন, "প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য লজ্জার। এ দেশ এর আগে কখনো এত বড় কাপুরুষ ও দাদাগিরি করা কাউকে দেখেনি।"এর আগে শনিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিজেপি আহ্বায়ক অভিজিৎ দীপকে, সহআহ্বায়ক সৌরভ দাস এবং আশুতোষ রানকাকে যৌথভাবে আটক করেছিল দিল্লি পুলিশ। প্রায় ২৪ ঘণ্টা পুলিশ হেফাজতে থাকার পর রবিবার সকালে স্থানীয় আদালতের নির্দেশে তারা আইনি মুক্তি পান। তবে মুক্তির ক্ষেত্রে আদালত তাদের ওপর একটি বিশেষ শর্ত আরোপ করেছে। সিজেপির আইনবিষয়ক প্রধানের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগামী এক বছরের জন্য তারা দেশের শান্তিশৃঙ্খলা বিঘ্নিত বা ক্ষুণ্ন করতে পারবেন না—এমন মুচলেকা বা শর্তেই তাদের মুক্ত করা হয়েছে।ভারতে বিরোধী দলগুলোর বর্তমান ‘দিল্লি চলো’ আন্দোলন এবং নির্বাচনী বিতর্ককে কেন্দ্র করে এই আটক ও মুক্তির ঘটনা জাতীয় রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল