প্রিন্ট এর তারিখ : ১০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
আশুলিয়ায় ফায়ার সার্ভিসের সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় জুট ও তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক ||
সাভারের আশুলিয়ায় ফায়ার সার্ভিসের দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার টানা চেষ্টায় একটি জুট ও তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ায় গোডাউনের পার্শ্ববর্তী কয়েকটি বাড়ির কক্ষ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে রাত ১২টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের যৌথ চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে জামগড়া এলাকার ওই তুলার গোডাউনে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই আগুন গোডাউনে থাকা তুলায় ছড়িয়ে পড়ে এবং পরে তা ভয়াবহ রূপ নেয়। এরপর ওই গোডাউন থেকে আগুন দ্রুত পার্শ্ববর্তী জুটের গোডাউন ও বাসাবাড়িতে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে টানা সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে সৌভাগ্যবশত অগ্নিকাণ্ডের এই ভয়াবহ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল