প্রিন্ট এর তারিখ : ০৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু, পেশ হচ্ছে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প
ইসরাত জাহান ||
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই সভা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। পরিকল্পনা বিভাগ সূত্র জানিয়েছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের পঞ্চম এবং বর্তমান সরকারের ১০ম এই একনেক সভায় অনুমোদনের জন্য মোট ১৩টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য মোট ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা।প্রকল্পের অর্থায়ন কাঠামোর তথ্যানুযায়ী, মোট খরচের মধ্যে সরকারি তহবিল (জিোবি) থেকে ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা, বৈদেশিক ঋণ ও অনুদান খাত থেকে ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা জোগান দেওয়া হবে। জানা গেছে, একনেক সভায় নতুন কয়েকটি মেগা ও অবকাঠামোগত প্রকল্পের অনুমোদন দেওয়ার পাশাপাশি চলমান বেশ কয়েকটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি ও ব্যয় সংশোধনের প্রস্তাব অনুমোদনের জন্য পেশ করা হয়েছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল