প্রিন্ট এর তারিখ : ০২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬
রাজশাহী স্টেশনে ভাঙচুরের ঘটনায় ভূমিমন্ত্রীর তীব্র নিন্দা
নিজস্ব প্রতিবেদক ||
রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন ভূমিমন্ত্রী।বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় তিনি স্টেশনে উপস্থিত হয়ে গত ২০ সেপ্টেম্বরের ভাঙচুরের ঘটনা সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে ভূমিমন্ত্রী স্টেশনের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি স্টেশনের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি গত ২০ সেপ্টেম্বরের ভাঙচুরের ঘটনায় গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করেন।পরিদর্শনকালে ভূমিমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন শিবলী এবং সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু। এছাড়া জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল