প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
পতিত শক্তিকে সুবিধা দেয়, এমন কর্মকাণ্ড থেকে বিরোধী দলগুলোকে বিরত থাকার আহ্বান নজরুলের
নিজস্ব প্রতিবেদক ||
পতিত স্বৈরাচারী শক্তি সুবিধা পেতে পারে—এমন যেকোনো ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। একইসাথে দেশের সার্বভৌমত্ব ও স্বার্থবিরোধী অপতৎপরতায় যারা লিপ্ত, তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ ও জনমত গড়ে তোলার জোর দাবি জানান তিনি।শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক সমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।নজরুল ইসলাম খান সতর্ক করে বলেন, রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে বর্তমান সরকারের উন্নয়নমূলক ও পুনর্গঠনমূলক পদক্ষেপ বাধাগ্রস্ত করা হলে দিনশেষে সাধারণ জনগণকেই চরম দুর্ভোগ পোহাতে হবে। সরকারের প্রতিটি সিদ্ধান্তের ঢালাও বিরোধিতা না করে দায়িত্বশীল ও গঠনমূলক সমালোচনার সংস্কৃতি গড়ে তোলার জন্য তিনি বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানান। দেশের সামগ্রিক স্থিতিশীলতা ও কল্যাণের স্বার্থে সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকার পুনর্ব্যক্ত করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল