প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু
নিজস্ব প্রতিবেদক ||
জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে কড়া প্রতিরোধ গড়ে তোলার তাগিদ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শনিবার (২৬ সেপ্টেম্বর) টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপি আয়োজিত 'পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদ' শীর্ষক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, গণ-অভ্যুত্থানে বিতাড়িত হয়ে প্রতিবেশী দেশে আশ্রয় নেওয়া শক্তিটি দেশে ফিরতে না পেরে আবারও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তবে ষড়যন্ত্র করে বাংলাদেশে আর রাজনীতি করার কোনো সুযোগ দেওয়া হবে না এবং গণতন্ত্রপ্রিয় জনগণই রাজপথে তা প্রতিহত করবে। তিনি আরও উল্লেখ করেন, বিগত সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে তুলে রাষ্ট্র পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সাংগঠনিক সম্পাদক কাজী শফিকুল রহমান লিটন, সাবেক যুগ্ম আহ্বায়ক অমল ব্যানার্জি, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও শফিকুর রহমান খান শফিকসহ স্থানীয় শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল