প্রিন্ট এর তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
কারাগারে নির্যাতন, পচা খাবার ও অমানবিক পরিবেশের অভিযোগ তানভীরের
নিজস্ব প্রতিবেদক ||
কারাগারে বন্দি থাকাকালীন তীব্র শারীরিক ও মানসিক নির্যাতন, নোংরা সেলে অবরুদ্ধ রাখা এবং বাসি-পচা খাবার সরবরাহের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব গুরুতর অভিযোগ উত্থাপন করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গাজী সালাউদ্দিন তানভীর জানান, গত ৫ আগস্ট সাইবার সুরক্ষা আইনের মামলায় তাকে গ্রেফতার করে বগুড়া কারাগারের আলো-বাতাসহীন ও বিদ্যুৎহীন সেলে আটকে রাখা হয়। নিয়মিত পচা খাবার সরবরাহের কারণে তিনি চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েন এবং একপর্যায়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়। পরবর্তীতে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তরের পর হাসপাতালে নেওয়া-আসার পথে সাদা পোশাকধারী ব্যক্তিবর্গ তাকে নির্যাতন করেন বলেও দাবি করেন তিনি।কারাগারের প্রশাসনিক পরিবেশ সম্পর্কে অভিযোগ তুলে তানভীর বলেন, কারারক্ষীদের একটি বড় অংশ একটি নির্দিষ্ট রাজনৈতিক পরিচয়ের এবং তারা তাকে ‘জুলাই জঙ্গি’ বলে গালিগালাজ ও হেনস্তা করত। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কারা কর্তৃপক্ষ বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল