প্রিন্ট এর তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
দ্বি-রাষ্ট্র সমাধানই ফিলিস্তিন-ইসরায়েল শান্তির একমাত্র পথ: জাতিসংঘ মহাসচিব
শামিমা লিয়া, আন্তর্জাতিক ডেস্ক এডিটর ||
ফিলিস্তিন, ইসরায়েল এবং সমগ্র মধ্যপ্রাচ্য অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র নির্ভরযোগ্য এবং বাস্তবসম্মত পথ হলো ‘দ্বি-রাষ্ট্র সমাধান’—এমন মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় জাতিসংঘের প্রধান স্পষ্ট করে জানান, বিশ্ব সম্প্রদায়ের লক্ষ্য অত্যন্ত পরিষ্কার; আর তা হলো আন্তর্জাতিক নীতি মেনে ইসরায়েল ও ফিলিস্তিন নামক দুটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্র শান্তিতে ও নিরাপত্তার সাথে পাশাপাশি অবস্থান করবে।সংকট নিরসনে অন্য কোনো উদ্যোগ টেকসই সমাধান আনতে পারবে না উল্লেখ করে মহাসচিব গুতেরেস জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা ও মানবাধিকার রক্ষায় এই দ্বি-রাষ্ট্র মডেল বাস্তবায়নের কোনো বিকল্প পথ নেই।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল