প্রিন্ট এর তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
স্বৈরাচারের মতো বিরোধী দল দমনে বিশ্বাসী নয় বিএনপি: রিজভী
নিজস্ব প্রতিবেদক ||
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কখনোই অতীতে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসনের মতো বিরোধী দল দমন-পীড়নের নীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে মতপ্রকাশ ও রাজপথের সভা-সমাবেশের অধিকার রক্ষা করাই বিএনপির মূল আদর্শ।আজ এক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে দেশের বর্তমান আইনশৃঙ্খলা ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় রিজভী এসব মন্তব্য করেন।রিজভী আরও বলেন, বিরোধী দলগুলো তাদের অধিকারের দাবিতে আন্দোলন-সংগ্রাম করবে—এটিই স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া। বিএনপি কোনো সময় অন্যায় দমন-পীড়ন বা বিরোধী কণ্ঠ চেপে ধরার পক্ষপাতী ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। একই সাথে দেশের চলমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক নিরাপত্তা এবং অর্থনীতির সংকট মোকাবেলায় সকল রাজনৈতিক শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল