প্রিন্ট এর তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক ||
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।সোমবার সকাল পৌনে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বহর নিয়ে নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী। এই সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।এছাড়া প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দলে সরকারের একাধিক মন্ত্রিপরিষদ সদস্য, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাবৃন্দ রয়েছেন। জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ শেষে ও আন্তর্জাতিক নেতাদের সঙ্গে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক শেষে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল