প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬
ইউএনজিএতে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
ইয়াসরির মাহবুব, স্টাফ রিপোর্টার ||
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর (রোববার) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ভাষণ দেবেন, যেখানে তিনি বাংলাদেশের সার্বিক সামাজিক-অর্থনৈতিক অগ্রগতি, ভূরাজনৈতিক অবস্থান, বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতার রূপরেখা তুলে ধরবেন। এছাড়া নিউইয়র্কে অবস্থানকালে বিভিন্ন রাষ্ট্রের প্রধান ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।অধিবেশনের পাশাপাশি জলবায়ু অর্থায়ন, মানবাধিকার এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সংক্রান্ত একাধিক উচ্চপর্যায়ের সাইড-ইভেন্টেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। সফর শেষে দেশে ফেরার সূচি পরবর্তীতে নির্ধারণ করা হবে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল