প্রিন্ট এর তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
১২ নভেম্বর শুরু ইউপি নির্বাচন, ভোট হবে সাত ধাপে
নিজস্ব প্রতিবেদক ||
সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে আগামী ১২ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে স্থানীয় সরকারের ভোটগ্রহণ। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, মোট সাতটি ধাপে এই নির্বাচন পরিচালনা করা হবে। তফসিল ও ভোটগ্রহণের তারিখ চূড়ান্ত করার ক্ষেত্রে দেশের বিভিন্ন স্কুলের বার্ষিক পরীক্ষা, ধর্মীয় উৎসব এবং রোজা ও ঈদের বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে নির্বাচন কমিশন (ইসি)।প্রথম ধাপে দেশের ৬৩টি জেলার প্রায় ৮০টি উপজেলার আওতাধীন ইউনিয়নগুলোতে ভোট সম্পন্ন করার পরিকল্পনা রাখা হয়েছে। স্থানীয় সরকার আইন অনুযায়ী নভেম্বরের মধ্যে প্রায় ৪,২৭২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের আইনি সীমানায় চলে আসায় ইসি দ্রুততম সময়ে কার্যক্রম শেষ করতে চায়। এছাড়া ভোট সুষ্ঠু করতে এবং আইন সংস্কার সংক্রান্ত মতামত গ্রহণে তফসিল ঘোষণার পূর্বেই সকল নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপে বসবে কমিশন। ইতোমধ্যে স্থানীয় সরকার আইন সংশোধনের খসড়া তৈরি করে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে ইসি।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল