প্রিন্ট এর তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬
হয় আমি থাকব, না হয় অনিয়ম-দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক ||
সরকারি হাসপাতালে চিকিৎসাসেবায় গাফিলতি, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, "হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।" শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে আকস্মিক ঝটিকা পরিদর্শনে গিয়ে তিনি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে এই কঠোর হুঁশিয়ারি দেন।পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের ডেঙ্গু ইউনিটসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং সরাসরি ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলে চিকিৎসাসেবার সার্বিক খোঁজখবর নেন। এ সময় রোগীদের স্বজনেরা মন্ত্রীর কাছে অভিযোগ করেন যে, জরুরি প্রয়োজনে প্রায়শই চিকিৎসকদের ডেকে পাওয়া যায় না এবং কর্তব্যরত নার্সদের দায়িত্বহীনতা ও চরম অসহযোগিতার মুখোমুখি হতে হয়।পরিদর্শনে পরিলক্ষিত নানা অনিয়ম এবং ভুক্তভোগীদের মৌখিক অভিযোগ শুনে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। তিনি তাৎক্ষণিক বিষয়গুলোর দ্রুত প্রতিকারের আশ্বাস দিয়ে স্পষ্ট জানিয়ে দেন, রোগীদের চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা, গাফিলতি বা দায়িত্বহীনতা বরদাশত করা হবে না। অনিয়মে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল