প্রিন্ট এর তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
গ্রামীণ কল্যাণের কাছ থেকে ৬৬৬ কোটি টাকা আয়কর পাবে এনবিআর: হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক ||
নোবেলজয়ী ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান ‘গ্রামীণ কল্যাণ’-এর কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা আয়কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এনবিআরের কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দায়ের করা রিট আবেদন খারিজ করে এ সিদ্ধান্ত জানান উচ্চ আদালত।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ সংশ্লিষ্ট আয়কর সংক্রান্ত মামলার শুনানি শেষে চূড়ান্ত এই রায় ঘোষণা করেন।আইনজীবী সূত্রে জানা যায়, বিভিন্ন অর্থবছরে গ্রামীণ কল্যাণের কাছে এনবিআর কর দাবির নোটিশ পাঠায়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উক্ত কর দাবিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয়েছিল। তবে চূড়ান্ত রায়ে আদালত নির্দেশ দিয়েছেন যে এনবিআরের দাবি করা উল্লিখিত বিপুল অঙ্কের আয়কর পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে গ্রামীণ কল্যাণের।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল