প্রিন্ট এর তারিখ : ৩১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকে বিতর্ক, মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
শামিমা লিয়া, আন্তর্জাতিক ডেস্ক এডিটর ||
ভারতের রাজ্য কর্ণাটকের উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডির 'ইসলাম শ্রেষ্ঠ ধর্ম' সংক্রান্ত মন্তব্যে দেশটির রাজনীতিতে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। মন্ত্রীর এমন বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিরোধিদল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তাঁর পদত্যাগ ও হিন্দু সম্প্রদায়ের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জোরালো দাবি জানিয়েছে।রোববার কর্ণাটকের কোপ্পাল জেলার কুকনুর শহরে মুসলিম সম্প্রদায়ের এক গণবিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কংগ্রেস দলীয় হিন্দু মন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি বলেন, "ইসলাম অত্যন্ত মহান, বিজ্ঞানভিত্তিক এবং সর্বাপেক্ষা মানবিক একটি ধর্ম। যা মানুষকে সমাজে কীভাবে সুশৃঙ্খলভাবে বাঁচতে হয় তা শিক্ষা দেয়। সমাজে এই ধর্মটি সম্পর্কে বিভিন্ন ভুল ধারণা ছড়িয়ে দেওয়া হয়েছে। আমি নির্দ্বিধায় বলতে পারি, অন্যান্য অনেক ধর্মের তুলনায় ইসলাম শ্রেষ্ঠ ধর্ম; কারণ এর মূল ভিত্তিই শুরু হয় মানবিকতা দিয়ে।"বক্তব্যে তিনি পবিত্র কোরআন পাঠ ও গবেষণার ওপর জোর দিয়ে আরও বলেন, "পবিত্র কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, এটি সমগ্র মানবজাতির জন্য অবতীর্ণ হয়েছে। আমিও সময় পেলে এটি অধ্যয়নের চেষ্টা করি।" একই সাথে তিনি মক্কায় হিজরতের ইচ্ছা থাকলেও অমুসলিম হওয়ায় না পারার অনুভূতি ব্যক্ত করেন।এদিকে, মন্ত্রীর এমন বক্তব্যের পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কর্ণাটক বিজেপি। রাজ্য বিধানসভার বিরোধী দলীয় নেতা আর অশোক সামাজিক মাধ্যমে এক বার্তায় অভিযুক্ত করেন যে, বাসবরাজ রায়ারেড্ডি অন্যান্য ধর্মকে খাটো করে মূলত ঐতিহ্যবাহী 'সনাতন ধর্মকে' অবমাননা করেছেন।বিজেপির পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারকে আলটিমেটাম দিয়ে বলা হয়, অবিলম্বে বাসবরাজ রায়ারেড্ডিকে তাঁর বক্তব্য প্রত্যাহার করে হিন্দু সম্প্রদায়ের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় তাঁকে রাজ্য মন্ত্রিসভা থেকে অপসারণ করার জোর দাবি জানান তারা।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল