প্রিন্ট এর তারিখ : ২৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক ||
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ৫ দিনব্যাপী নানা বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা করেছে দলটির নেতৃত্ব। বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।·
শ্রদ্ধা নিবেদন (১ সেপ্টেম্বর): ১ সেপ্টেম্বর সকাল ৯টায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।·
আলোচনা সভা (৫ সেপ্টেম্বর): ৫ সেপ্টেম্বর এক কেন্দ্রীয় আলোচনা সভার আয়োজন করা হবে, যেখানে দলটির শীর্ষ নেতারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।·
পরিবেশ ও জনকল্যাণমুখী উদ্যোগ: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ সারাদেশে উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ এবং ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে দল ও সহযোগী সংগঠনগুলো।সংবাদ সম্মেলনে সংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী জানান, নির্দিষ্ট দিন-তারিখ ঘোষণা না করা হলেও শীঘ্রই বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। জনগণের সঙ্গে দলটির সুদীর্ঘকালের আস্থার সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বিএনপি সবসময় সততা ও স্বচ্ছতার পরিচয় দিয়ে আসছে।বিগত সরকারের চরম নির্যাতন-পীড়নের মুখেও দলীয় নেতাকর্মীরা আত্মসমর্পণ করেননি উল্লেখ করে রিজভী বলেন,
"অনেক সংগ্রাম ও শোক সহ্য করে বিএনপি এগিয়ে চলেছে। কোনো স্বৈরাচার বা ফ্যাসিস্ট শক্তির চক্রান্তই বিএনপির ন্যূনতম ক্ষতি করতে পারেনি।"এ ছাড়া সম্প্রতি শরীয়তপুরে ঘটে যাওয়া সাংবাদিক নির্যাতনের ঘটনার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, বিষয়টি দলীয়ভাবে আমলে নেওয়া হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত ও সত্য বলে সাব্যস্ত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল