প্রিন্ট এর তারিখ : ২০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিপুল ভোটে জয়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
নিজস্ব প্রতিবেদক ||
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপুল ভোটে জয়লাভ করেছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ভোটে ৩৪৩ জন সংসদ সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।সংসদে অনুষ্ঠিত গণনা অনুযায়ী, মোট ৩৪৩টি ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫টি ভোট পেয়ে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী, ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন ৮৮টি ভোট।জাতীয় সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় সুনিশ্চিত থাকলেও সাংবিধানিক নিয়মানুযায়ী এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত এই রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল