প্রিন্ট এর তারিখ : ১৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানালেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান
||
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় সফরে সৌদি আরব যাওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। আজ সোমবার (১৭ আগস্ট ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ।বৈঠককালে রাষ্ট্রদূত বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দীর্ঘদিনের ভাতৃপ্রতিম ও সুদৃঢ় সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি দুই দেশের পারস্পরিক বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার এবং অবকাঠামোগত উন্নয়ন সহ নানা কৌশলগত খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন।প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সৌদি ক্রাউন প্রিন্সের এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উভয় দেশের কূটনৈতিক সুবিধাজনক সময় বিবেচনা করে এই সফরের নির্দিষ্ট সময়সূচি শীঘ্রই চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল