প্রিন্ট এর তারিখ : ০৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬
লংমার্চের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য
নিজস্ব প্রতিবেদক ||
জ্বালানি সংকট, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি এবং অস্বাভাবিক ভৌতিক বিলের প্রতিবাদে দেশজুড়ে চার বৃহৎ রুটে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) এক বিজ্ঞপ্তিতে বিরোধী জোটে থাকা দলগুলোর পক্ষ থেকে এই যৌথ রাজপথের কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করা হয়।ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাসজুড়ে দেশের প্রধান মহাসড়কগুলোতে এই লংমার্চ অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়সূচি ও রুটসমূহ নিম্নরূপ:৫ সেপ্টেম্বর: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক১৯ সেপ্টেম্বর: ঢাকা-রংপুর মহাসড়ক১০ অক্টোবর: ঢাকা-খুলনা মহাসড়ক২৪ অক্টোবর: ঢাকা-সিলেট মহাসড়কজোটের শীর্ষ নেতারা জানান, জনভোগান্তি ও জ্বালানি খাতের অস্থিরতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে জনগণের অধিকার আদায়ে এই চার রুট ছাড়াও ধাপে ধাপে আরও কঠোর ও বিস্তৃত আন্দোলন গড়ে তোলা হবে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল