প্রিন্ট এর তারিখ : ০১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬
এমপি নাসের রহমানের ভিডিও এআই নয় দাবি বেঙ্গল লেন্সের
নিজস্ব প্রতিবেদক ||
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানের একটি বিতর্কিত ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রচারিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ (AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা (এআই জেনারেটেড) দাবি করে আজ ১ আগস্ট (২০২৬) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন তিনি।তবে সংবাদমাধ্যম ‘বেঙ্গল লেন্স’-এর অনুসন্ধানে ভিন্ন তথ্য উঠে এসেছে। প্রচারিত ভিডিও ও ছবি গভীরভাবে পর্যবেক্ষণ ও যাচাই-বাছাই করে তারা নিশ্চিত করেছে যে, এগুলো আসল (অরিজিনাল) এবং এআই-জেনারেটেড নয়।প্রতিবেদনে জানানো হয়, ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওর আলো-ছায়াসম্পাত, পারিপার্শ্বিক অবস্থা, শারীরিক অবয়ব এবং ব্যক্তির স্বাভাবিক নড়াচড়া (Movement) বিশ্লেষণ করে দেখা গেছে, এটি কৃত্রিম প্রযুক্তিতে তৈরি কনটেন্টের কোনো বৈশিষ্ট্যের সঙ্গে মেলে না।এছাড়া প্রযুক্তিগত যাচাইয়ের জন্য SynthID ও হাইভ মডারেশনসহ একাধিক এআই শনাক্তকরণ টুলস ব্যবহার করেও কোনো এআই আলামত পাওয়া যায়নি। অনুসন্ধানে আরও উল্লেখ করা হয়, ভিডিওতে থাকা টেবিলের ওপর পড়ে থাকা মাস্কটির সঙ্গে নাসের রহমানের পূর্বে অন্য একটি অনুষ্ঠানে পরা মাস্কের মিল পাওয়া গেছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল