প্রিন্ট এর তারিখ : ০১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সৌজন্য সাক্ষাৎ
ইয়াসরির মাহবুব, স্টাফ রিপোর্টার ||
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। আজ শনিবার (১ আগস্ট ২০২৬) সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ উচ্চপর্যায়ের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে দুই নেতার মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।প্রতিনিধিদলের এ সফর দুদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল