প্রিন্ট এর তারিখ : ৩১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬
বন্ধ শিল্পে ফের উৎপাদন ২০২৬ সালের মধ্যে চালুর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক ||
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বন্ধ সরকারি শিল্পকারখানা পুনরায় চালু, বেসরকারিকরণ কার্যক্রম ত্বরান্বিত করা এবং দেশি-বিদেশি নতুন বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যেই বৈঠকটি আহ্বান করা হয়েছিল।প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে আমলাতান্ত্রিক জটিলতা দূর করে কার্যক্রম দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। সিদ্ধান্ত নেওয়া হয় যে, এসব শিল্পকারখানায় বেসরকারি খাত এবং দেশি-বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করে দ্রুততম সময়ে উৎপাদনে ফিরিয়ে আনা হবে। এছাড়াও দেশে সামগ্রিক বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থাকে কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের তাগিদ দেওয়া হয়।উচ্চপর্যায়ের এ নীতি-নির্ধারণী বৈঠকে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল