প্রিন্ট এর তারিখ : ২৯ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্র ও সৌদি যৌথ বাহিনীর ইরাকে ইরানপন্থী লক্ষ্যবস্তুতে হামলা
শামিমা লিয়া, আন্তর্জাতিক ডেস্ক এডিটর ||
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পারদ আরও চড়িয়ে ইরাকে অবস্থিত ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর যৌথ হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সামরিক বাহিনী। বিগত ৩০ দিনে সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরান-সমর্থিত 'আইআরজিসি' নির্দেশিত অন্তত ৩০টি ড্রোন হামলার জবাবেই এ পাল্টা আক্রমণ চালানো হয়েছে বলে যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।ইরান সংঘাতের ১৭তম দিনে প্রকাশিত খবরে বলা হয়, সম্প্রতি জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান একাধিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে এক ‘আকস্মিক হামলার চেষ্টা’ চালায় বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিযোগ করার পরপরই ইরাকের এই অঞ্চলগুলোতে হামলা চালানো হলো।অন্যদিকে, কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রণালী ‘হরমুজ প্রণালী’-এর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখতে যেকোনো ধরনের পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। প্রয়োজন হলে পুনরায় পূর্ণমাত্রার যুদ্ধে জড়িয়ে পড়ার বার্তাও দিয়েছে দেশটি।চলমান পরিস্থিতি এবং সামরিক উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হোয়াইট হাউসের তথ্যমতে, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যকার আলোচনা ছিল বেশ ‘ইতিবাচক ও ফলপ্রসূ’।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল