প্রিন্ট এর তারিখ : ২২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬
শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরতে পারবেন না: সরোয়ার তুষার
নিজস্ব প্রতিবেদক ||
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, ভারতে পলায়ন করা শেখ হাসিনা আর কখনোই বাংলাদেশে ফিরতে পারবেন না এবং এ দেশের মাটিতে তাঁর জানাজাও হতে দেওয়া হবে না। গতকাল সোমবার (২০ জুলাই ২০২৬) বৈকাল ৫টার দিকে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ ও পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বক্তব্যে এনসিপি নেতা সরোয়ার তুষার বলেন, “শেখ হাসিনাকে দিল্লির অন্ধকার প্রকোষ্ঠেই মৃত্যুবরণ করতে হবে। তার লাশ ভারতও দিল্লির পানিতে ভাসিয়ে দেবে। এই বাংলাদেশে শেখ হাসিনার আর আসা হবে না, তার জানাজা হবে না, তার কবরও হবে না। একজন মুসলমানের সন্তান হিসেবে এর চেয়ে বড় কলঙ্ক আর কিছু হতে পারে না।”পথসভায় উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে সরোয়ার তুষার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাম্প্রতিক কিছু মন্তব্যের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, “নির্বাচনের আগে তিনি (স্বরাষ্ট্রমন্ত্রী) বলেছিলেন, গণভোট নাকি তারাই আবিষ্কার করেছেন। অথচ এখন গণভোটের পক্ষে থাকা জনগণের ভোট নিজেদের দিকে নেওয়ার পর তিনি বলছেন, গণভোট অবৈধ। গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি নামক দলটির গঠনও অবৈধ ছিল। গণভোট যদি অবৈধ হয়, তাহলে আপনারা যে সরকার গঠন করেছেন এবং ক্ষমতায় এসেছেন, সেটিও অবৈধ। সুতরাং গণভোটের রায় বাস্তবায়ন না করা পর্যন্ত বাংলাদেশের জনগণ আপনাদের ছাড় দেবে না।”তিনি আরও যোগ করেন, গণভোটের সিদ্ধান্ত ও জুলাই সনদ বাস্তবায়ন না করার কারণে বাংলাদেশের সাধারণ মানুষ বিএনপি সরকারকে এক প্রকার ভণ্ড ও প্রতারক সরকার হিসেবে চিহ্নিত করেছে।পিরোজপুর জেলা এনসিপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং জেলা সদস্যসচিব মাইনুল আহসান মুন্নার সঞ্চালনায় পথসভায় জাতীয় নাগরিক পার্টির আরও একাধিক কেন্দ্রীয় শীর্ষ নেতা বক্তব্য রাখেন। সভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ড. শামীম হামিদী উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল