প্রিন্ট এর তারিখ : ২১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬
হার মেনে স্পেনকে অভিনন্দন মেসির
স্পোর্টস ডেস্ক ||
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর তীব্র মানসিক কষ্টে ভুগছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। পরাজয়ের পরদিন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্প্যানিশ ভাষায় লেখা এক আবেগঘন বার্তায় নিজের অনুভূতির কথা প্রকাশ করেন তিনি।বিবৃতিতে হারের গভীর কষ্টের কথা তুলে ধরে মেসি বলেন, “কষ্টটা অনেক বড়, আর এই ক্ষত সারতে সময় লাগবে। তবে আমি ভালো স্মৃতিগুলোও মনে রাখতে চাই... আমরা যে ম্যাচগুলো খেলেছি, নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছি, সেগুলো আমাদের স্মৃতিতে চিরদিন থেকে যাবে। পুরো একটা দেশের সমর্থন নিয়ে, দলের কঠোর পরিশ্রম আর প্রচেষ্টায়, আমরা আবারও বিশ্বসেরা দলগুলোর একটি হতে পেরেছি। আমরা কী অর্জন করেছি, তা আজ পুরোপুরি উপলব্ধি করা কঠিন, তবে এই দল টানা দুবার বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছে। প্রতিটি শুভেচ্ছা আর প্রতিটি বার্তার জন্য আমি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানাই। আমরা আবারও একটা দেশ হিসেবে একসঙ্গে জড়ো হয়েছি, আর্জেন্টাইন হওয়ার গর্বে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমি স্পেনকেও অভিনন্দন জানাতে চাই।”মেসির বার্তা আবেগঘন ও গঠনমূলক হলেও, রোববারের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর দুই দেশের ফুটবলের মধ্যকার সম্পর্ক সহজ নেই। ম্যাচ শেষে স্পেনের জয় উদযাপনের সময় দুই দলের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে মাঠে হাতাহাতির ঘটনা ঘটে। মেসি নিজে সেই সংঘর্ষে জড়িত না থাকলেও, আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ঘটনাটি নিয়ে আনুষ্ঠানিকভাবে তদন্তে নামছে বলে জানা গেছে।২০২৬ বিশ্বকাপ ফাইনালে রানার্সআপ পদক গ্রহণের সময় কান্না চেপে মাঠ ছাড়েন ৩৮ বছর বয়সি মেসি। ক্রীড়া বিশেষজ্ঞদের মতে, এটাই হয়তো আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে তাঁর শেষ দৃশ্য ছিল। যদিও ২০৩০ বিশ্বকাপের অন্যতম সহ-আয়োজক থাকবে আর্জেন্টিনা, তবে ততদিনে মেসির বয়স হবে ৪৩ বছর—যা বাস্তবে মাঠে নেমে খেলা অসম্ভব বললেই চলে।পুরো বিশ্বকাপজুড়ে মেসি ছিলেন অনন্য। তাঁর অসাধারণ নৈপুণ্য ও নেতৃত্বের ওপর ভর করেই ফাইনালে ওঠার পথ সুগম হয়েছিল আর্জেন্টিনার। একক পারফরম্যান্সে তিনি রেকর্ড গড়ার পাশাপাশি আসরের গোল্ডেন বুটের লড়াইয়েও শক্ত অবস্থানে ছিলেন। তবে এত অর্জনের পরও টানা দ্বিতীয়বারের মতো সোনালী ট্রফি উঁচিয়ে ধরতে না পারার অপূর্ণতা ও হাহাকার ফুটে উঠেছে মেসির এই বার্তায়।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল