প্রিন্ট এর তারিখ : ১৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মোজাফফর আটক
নিজস্ব প্রতিবেদক ||
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দণ্ডপ্রাপ্ত এবং দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা সাবেক মেজর (অবসরপ্রাপ্ত) মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানায়, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে সংঘটিত জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর থেকেই মোজাফফর হোসেন সুদীর্ঘ ৪৫ বছর ধরে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।পরবর্তীতে আটককৃত সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে ডিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। দীর্ঘ সাড়ে চার দশক পর এই হেভিওয়েট আসামির আটকের ঘটনাটি দেশের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল