প্রিন্ট এর তারিখ : ১১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬
আজ বিশ্ব জনসংখ্যা দিবস
সুমাইয়া জাবির , ন্যাশনাল ডেস্ক এডিটর ||
আজ ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। ১৯৯০ সালের ১১ জুলাই প্রথমবারের মতো বিশ্বের ৯০টি দেশে দিবসটি উদযাপিত হয়েছিল। এরই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও নানা আনুষ্ঠানিকতা ও আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে দিবসটি পালন করা হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’।বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী প্রদান করেছেন। দিবসটির গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো বিশেষ কর্মসূচি সম্প্রচার করছে এবং বিভিন্ন জাতীয় দৈনিকগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে।চলতি বছর বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আগামীকাল রবিবার (১২ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।উল্লেখ্য, ১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) গভর্নিং কাউন্সিল জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বিশ্ববাসীর জরুরি মনোযোগ আকর্ষণের লক্ষ্যে প্রতিবছরের ১১ জুলাই বিশ্বব্যাপী জনসংখ্যা দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল