প্রিন্ট এর তারিখ : ২৯ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬
এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব
নিজস্ব প্রতিবেদক ||
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। তিনি বর্তমান চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হবেন। আজ সোমবার (২৯ জুন) সরকারের পক্ষ থেকে এই বিষয়ে একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এনবিআরের শীর্ষ পদে আসার আগে আহসান হাবিব সংস্থাটির সদস্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক (ডিজি) হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। ১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের এই দক্ষ কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। এ ছাড়া বিসিএস ক্যাডার পরীক্ষায় তিনি তাঁর নিজস্ব ব্যাচে প্রথম স্থান অধিকার করেছিলেন।কর্মজীবনে কর অঞ্চল-১৫-এর কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন আহসান হাবিব। বিশেষ করে সিআইসির মহাপরিচালক থাকাকালীন কর ফাঁকি ও বড় বড় আর্থিক অনিয়ম সংক্রান্ত বেশ কয়েকটি আলোচিত ও স্পর্শকাতর অনুসন্ধান কার্যক্রম সফলভাবে পরিচালনা করে তিনি নজরে আসেন। অনলাইন জুয়ার বিতর্কিত প্ল্যাটফর্ম ‘উল্কাগেমস’ থেকে সরকারের বিপুল পরিমাণের বকেয়া কর আদায়ের সাহসী উদ্যোগেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই কর্মকর্তা। বর্তমানে তিনি বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করছেন।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল