প্রিন্ট এর তারিখ : ০৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
নিজস্ব প্রতিবেদক ||
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ওমান উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে পুনরায় তেলবাহী বাণিজ্যিক ট্যাংকার চলাচল শুরু হয়েছে। এর ইতিবাচক প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে।শুক্রবার (১৯ জুন) আন্তর্জাতিক বাজার লেনদেনে ব্রেন্ট ক্রুডের আগাম সরবরাহ মূল্য ব্যারেল প্রতি ৫৪ সেন্ট বা শূন্য দশমিক ৬৮ শতাংশ হ্রাস পেয়ে ৭৮ দশমিক ৩১ মার্কিন ডলারে নেমে এসেছে। একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দামও ব্যারেল প্রতি ৪৬ সেন্ট বা শূন্য দশমিক ৬০ শতাংশ কমেছে, যা বর্তমানে ৭৬ দশমিক ১৪ মার্কিন ডলারে বেচাকেনা হচ্ছে।জ্বালানি বিশেষজ্ঞরা জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই কূটনৈতিক চুক্তির ফলে মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী যুদ্ধাবস্থার অবসান ঘটতে যাচ্ছে। এর ফলে বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালির ওপর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করায় তেলবাহী জাহাজগুলো এখন কোনো বাধা ছাড়াই যাতায়াত করতে পারছে। বাজারে তেলের এই বাড়তি সরবরাহ নিশ্চিত হওয়ার খবরটি আন্তর্জাতিক ক্রেতাদের আশ্বস্ত করায় তেলের বাজারে এই নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল