প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬
কৃষক ও সবুজ জ্বালানিতে স্বস্তি কমতে পারে সার-সৌরবিদ্যুৎ ও ইভির খরচ
ইয়াসরির মাহবুব, স্টাফ রিপোর্টার ||
কৃষি উৎপাদন ব্যয় কমানো এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে একাধিক প্রণোদনা ও কর-সুবিধার ঘোষণা দেওয়া হয়েছে। এতে কৃষক, খামারি এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকারীরা সরাসরি উপকৃত হতে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।বাজেট প্রস্তাব অনুযায়ী, কীটনাশক ও বালাইনাশক উৎপাদনে ব্যবহৃত ৩৬টি কাঁচামাল আমদানিতে মূল্য সংযোজন কর (মূসক) শূন্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে কৃষি উৎপাদনের খরচ কমার পাশাপাশি ভেটেরিনারি ওষুধ, পোলট্রি ও ডেইরি শিল্পে ব্যবহৃত খাদ্য উৎপাদনেও ব্যয় হ্রাসের সম্ভাবনা তৈরি হয়েছে।অন্যদিকে, নবায়নযোগ্য জ্বালানি খাতকে উৎসাহিত করতে সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে ২০৩১ সালের জুন পর্যন্ত সব ধরনের শুল্ক অব্যাহতির প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি সৌরবিদ্যুতের বিল পরিশোধে গ্রাহকদের জন্য ৫ শতাংশ কর ছাড়ের সুবিধা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
এছাড়া পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থাকে এগিয়ে নিতে ইলেকট্রিক গাড়ি (ইভি), এর যন্ত্রাংশ এবং স্থানীয়ভাবে উৎপাদিত ইলেকট্রিক বাস ও ট্রাকের ওপর কর ও শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে ভবিষ্যতে এসব যানবাহনের দাম আরও সাশ্রয়ী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল