প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (৫ আগস্ট ২০২৬) ভোর ৪টার দিকে রাজধানী ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলের দায়ের করা একটি মামলায় সালাউদ্দীন তানভীরের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। উক্ত মামলার পরিপ্রক্ষিতেই তাঁকে গ্রেপ্তার করা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
এর আগে, প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করার ঘটনাটি প্রকাশ্যে এলে এনসিপি সালাউদ্দীন তানভীরকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়ে পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করে।
এদিকে সালাউদ্দীন তানভীরের গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, অনাকাঙ্ক্ষিত পোস্টটি দেওয়ার পরপরই তানভীর তা মুছে ফেলে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছিলেন এবং দল থেকেও তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। তা সত্ত্বেও ভোররাতে তাঁকে গ্রেপ্তার করে বিএনপি ও পুলিশ ক্ষমতার অপব্যবহার করেছে বলে অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন